দুই বাংলাদেশী মহিলা আটক - The News Lion

দুই বাংলাদেশী মহিলা আটক



দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর এলাকা থেকে দুই বাংলাদেশীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম হাসিনা বেগম বয়স ৩৪ এবং ঋত্বিকা বিশ্বাস বয়স ২২।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে দুই বাংলাদেশী মহিলা মছলন্দপুর এলাকায় একটি অটোতে করে ঘুরাঘুরি করছিলো রাতের বেলায়। 


এরপর মছলন্দপুর পুলিশ ফাঁড়ির আধিকারীকের কাছে গোপন সূত্রের খবর আসে।এরপর মছলন্দপুর তিন রাস্তার মোড়ে পুলিশের একটি দল ওৎপেতে থাকে। সুযোগ বুঝে অটোটিকে ফলো করে তাড়া করে রামকৃষ্ণঠাগার থেকে অটো টিকে ধরে ফেলে।পুলিশি জেরায় ওই দুই মহিলা স্বীকার করে তারা বাংলাদেশী বাসিন্দা। 


তাদের সঠিক কোন  নথিপত্র  দেখাতে পারেনা।তারপর তাদের  গ্রেপ্তার  করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুই মহিলার বাড়ি বাংলাদেশের খুলনা ও বাগেরহাট জেলায়। শুক্রবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.